‘ক্ষমার অযোগ্য অপরাধ, তবে উনি বর্ষীয়ান মানুষ’! সুভাষকে নিয়ে কুকথায় দুঃখপ্রকাশ করায় অনন্তকে নিয়ে সুর নরম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
অনন্ত মহারাজের নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মন্তব্য এবং ক্ষমাপ্রার্থনা প্রসঙ্গে শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, ‘‘একে ইতিবাচক ভাবে দেখা উচিত বলে মনে হয়। ক্ষমার অযোগ্য কাজ করেছেন।’’
রিসাইটাল স্ফেরিকাল ডট ওআরজি ডিজিটাল ডেস্ক : অনন্তের সুভাষ-মন্তব্য এবং ক্ষমাপ্রার্থনা নিয়ে শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘‘একে ইতিবাচক ভাবে দেখা উচিত বলে মনে হয়। উনি ক্ষমার অযোগ্য কাজ করেছেন। তবে উনি একজন বর্ষীয়ান মানুষ। সিনিয়র নাগরিক।’’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘আইন আইনের পথে চলবে। বিভিন্ন ধারায় এফআইআর করা হয়েছে। পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৮২টি পোস্ট ডিলিট করা হয়েছে। ওই ফেসবুক অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্য পুলিশের পদক্ষেপে। মোট ছ’টি এফআইআর হয়েছে।’’
সুভাষচন্দ্র সম্পর্কে কোচবিহার ডেমোক্রেটিক পার্টির নেতা অনন্তের অবমাননাকর মন্তব্যের প্রেক্ষিতে গত কয়েক দিন ধরে নানা মহলে সমালোচনা শুরু হয়। বিতর্কের মুখে সমাজমাধ্যমে একটি ভিডিয়োবার্তা দেন অনম্ত। ১৭ সেকেন্ডের ভিডিয়োর ক্যাপশনে লেখা, ‘নেতাজির প্রতি সম্মান জানিয়ে ভিডিয়োবার্তা’। তাতে অনন্ত বলেন, ‘‘নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিক ভাবে কোনও আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত।’’ শুক্রবার ভবানীপুরে শুভেন্দু বলেন, ‘‘ওঁর বয়স দেখে আমি বলব, উনি কাল মধ্যরাতে যেটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে করেছেন, সেটাকে ইতিবাচক হিসাবে দেখা উচিত। উনি নিজেও বলেছেন, পরবর্তী মন্তব্যের সময় সতর্ক থাকবেন। সেটা ভাল।’’
তথ্য ও ছবি : সংগৃহীত

