রাষ্ট্রপতি শাসন হলে হোক, ওরা আমাকে বরখাস্ত করুক: মমতা

Share This Post

ভোটে হেরে যাওয়ার পরেও পদত্যাগ না করার বিষয়ে এখনও অনড় তিনি। উল্টে তিনি চেয়েছেন তাঁকে বরখাস্ত করা হোক। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি গিয়ে পদত্যাগ করব না। রাষ্ট্রপতি শাসন হলে হোক। রেকর্ড থাকুক। ওরা আমাকে বরখাস্ত করুক। আমি চাই, সেই দিনটি হোক একটি কালো দিন।”

7 May 2026 , 8:34 am

গেরুয়া ঝড়ে ধস্ত হয়েছে তাঁর দল, ভবানীপুরে পতন হয়েছে তাঁর দুর্গের। শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজারের বেশি ভোটে হেরে গিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দোপাধ্যায়। কিন্তু, ভোটে হেরে যাওয়ার পরেও পদত্যাগ না করার বিষয়ে এখনও অনড় তিনি। উল্টে তিনি চেয়েছেন তাঁকে বরখাস্ত করা হোক। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি গিয়ে পদত্যাগ করব না। রাষ্ট্রপতি শাসন হলে হোক। রেকর্ড থাকুক। ওরা আমাকে বরখাস্ত করুক। আমি চাই, সেই দিনটি হোক একটি কালো দিন।”তাঁকে এবং ফিরহাদ হাকিমকে হেনস্থার অভিযোগ করেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমাকে মেরেছে, ববি কে মেরেছে। আমাদের এখানে হারানো হলেও দিল্লি আমাদের পরবর্তী লক্ষ্য। গোটা INDIA টিম একসঙ্গে লড়াই করব।”একইসঙ্গে তিনি বলেন, “আমি মানুষকে বিশ্বাস করি, জ্ঞানেশ কুমার হলেন আসল ভিলেন। এই পরিস্থিতিতে সরাসরি যুক্ত আছেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী। আমার আজ হাসি পাচ্ছে। নৈতিক ভাবে আমি ওদের হারিয়ে দিয়েছি।”

তথ্য ও ছবি : সংগৃহীত

Share This Post

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore

Do You Want To express your thoughts

drop us a line and keep in touch

Search