বাবার স্বপ্ন পূরণের জেদ, একের পর এক ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সাফল্যের চূড়ায়, UPSC-আশাতীত ফলে চমকে দিলেন প্রাচী

Share This Post

বাবার স্বপ্ন পূরণের জেদ, একের পর এক ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সাফল্যের চূড়ায়, UPSC-আশাতীত ফলে চমকে দিলেন প্রাচী

বাবার স্বপ্ন পূরণের জেদ, একের পর এক ব্যর্থতা এবং শেষ পর্যন্ত সাফল্য! প্রাচী হানির UPSC যাত্রা যেন হার না মানার এক অনন্য গল্প। UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় ২০২৫ সালে সর্বভারতীয় ২৮তম স্থান অর্জন করেছেন বিহারের মুজফ্ফরপুরের বাসিন্দা প্রাচী।

বাবার স্বপ্ন পূরণের জেদ, একের পর এক ব্যর্থতা এবং শেষ পর্যন্ত সাফল্য! প্রাচী হানির UPSC যাত্রা যেন হার না মানার এক অনন্য গল্প। UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় ২০২৫ সালে সর্বভারতীয় ২৮তম স্থান অর্জন করেছেন বিহারের মুজফ্ফরপুরের বাসিন্দা প্রাচী। তবে এই সাফল্য একেবারেই সহজে আসেনি। পরপর তিনবার UPSC-এর প্রিলি পরীক্ষাতেও উত্তীর্ণ হতে পারেননি তিনি। ব্যর্থতার প্রভাব এতটাই গভীর হয়েছিল যে মানসিক চাপ ও অতিরিক্ত চিন্তার কারণে তাঁর ঘুম পর্যন্ত উধাও হয়ে গিয়েছিল। চিকিৎসকের পরামর্শে একসময় ঘুমের ওষুধও নিতে হয়েছিল তাঁকে।প্রাচীর কথায়, বারবার ব্যর্থ হওয়ার পর আত্মবিশ্বাস একেবারে তলানিতে পৌঁছে গিয়েছিল। একটি ভিডিও সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি জানান, দ্বিতীয় ও তৃতীয় প্রচেষ্টাতেও সফল হতে না পেরে তিনি অত্যন্ত হতাশ হয়ে পড়েছিলেন। মনে হয়েছিল, আর কিছুই বাকি নেই। অতিরিক্ত চিন্তার কারণে রাতে ঘুমোতে পারতেন না। সেই সময় চিকিৎসকের পরামর্শে ঘুমের ওষুধ নিয়েছিলেন।

বিহারের মুজফ্ফরপুরের বাসিন্দা প্রাচী হানির বাবা একজন স্কুল শিক্ষক এবং মাও শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত। ফলে ছোট থেকেই বাড়িতে পড়াশোনার পরিবেশ পেয়েছেন তিনি। প্রাচী জানান, ছোটবেলা থেকেই বাবার IAS অফিসার হওয়ার স্বপ্নের কথা শুনে বড় হয়েছেন। নানা কারণে বাবার সেই স্বপ্ন পূরণ হয়নি। এরপর বাবার সেই স্বপ্নকেই নিজের লক্ষ্য হিসেবে বেছে নেন প্রাচী।

মুজফ্ফরপুরে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পর উচ্চশিক্ষার জন্য দিল্লিতে যান তিনি। দিল্লি বিশ্ববিদ্যালয়ের কালিন্দী কলেজ থেকে ভূগোল নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কলেজে পড়ার সময় থেকেই UPSC সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি শুরু করেন। পরবর্তীতে UPSC-তে ভূগোলকেই ঐচ্ছিক বিষয় হিসেবে বেছে নেন তিনি।

প্রাচীর UPSC যাত্রায় সময় লেগেছে চার বছর এবং চারটি প্রচেষ্টা। প্রথম তিনবার প্রিলি পরীক্ষাতেই আটকে যান তিনি। কিন্তু বারবার ব্যর্থ হওয়ার পরেও প্রস্তুতি ছেড়ে দেননি। নিজের ভুলগুলি শুধরে পড়াশোনার পদ্ধতিতে পরিবর্তন আনেন তিনি। শেষ পর্যন্ত UPSC CSE 2025 তাঁর চতুর্থ প্রচেষ্টা হয়ে ওঠে সাফল্যের বছর। প্রথমবার প্রিলি পেরোনোর পর মেইনস এবং ইন্টারভিউও সফলভাবে উত্তীর্ণ হন। ফল প্রকাশের পর সর্বভারতীয় ২৮তম স্থান অর্জন করেন প্রাচী। বর্তমানে IAS হওয়ার পথে এগোচ্ছেন তিনি। এর পাশাপাশি BPSC 69তম পরীক্ষাতেও ৯২তম স্থান অর্জন করেছিলেন প্রাচী। তবে সেই চাকরিতে যোগ দেননি। কারণ তাঁর মূল লক্ষ্য ছিল UPSC সিভিল সার্ভিস।

তথ্য ও ছবি : সংগৃহীত

Share This Post

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore

Do You Want To express your thoughts

drop us a line and keep in touch

Search