জোড়া ঘূর্ণাবর্তের ভয়ঙ্কর প্রভাব, কলকাতা-সহ ৭ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি, ভয়ংকর গোটা তান্ডবের অপেক্ষায় পশ্চিমবঙ্গ

Share This Post

জোড়া ঘূর্ণাবর্তের ভয়ঙ্কর প্রভাব, কলকাতা-সহ ৭ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি, ভয়ংকর গোটা তান্ডবের অপেক্ষায় পশ্চিমবঙ্গ

বর্ষার দাপট আরও বাড়ছে পশ্চিমবঙ্গে। গত কয়েকদিন ধরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কখনও হালকা, আবার কখনও ভারী বৃষ্টি চলছে। এর মধ্যেই রাজ্যে সক্রিয় দুটি ঘূর্ণাবর্ত মৌসুমী অক্ষরেখা

বর্ষার দাপট আরও বাড়ছে পশ্চিমবঙ্গে। গত কয়েকদিন ধরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কখনও হালকা, আবার কখনও ভারী বৃষ্টি চলছে। এর মধ্যেই রাজ্যে সক্রিয় দুটি ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখা। এর জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, একটি ঘূর্ণাবর্ত উত্তর ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। অন্য ঘূর্ণাবর্তটি রয়েছে দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর।

এর পাশাপাশি মৌসুমী অক্ষরেখাও দিঘার উপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে বিস্তৃত রয়েছে। এই দুই ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার সম্মিলিত প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর পাশাপাশি সাতটি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায়। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং দমকা হাওয়া চলতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।

তথ্য ও ছবি : সংগৃহীত

Share This Post

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore

Do You Want To express your thoughts

drop us a line and keep in touch

Search