চালু হল ফেসবুক-ইউটিউব-ইনস্টায় রিল্স ও ভিডিয়ো বানানোর ডিগ্রি কোর্স, ভর্তি নিচ্ছে কোন বিশ্ববিদ্যালয়?
ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামের মতো সমাজমাধ্যমে ভিডিয়ো বা রিল্স তৈরি করে মোটা টাকা রোজগার করছেন নেটপ্রভাবী ও বিষয়স্রষ্টাদের একাংশ। তাঁদের জন্যই এ বার ডিগ্রি কোর্স চালু করল একটি বিশ্ববিদ্যালয়।
রিসাইটাল স্ফেরিকাল ডট ওআরজি : ইন্টারনেটে রাজত্ব করছে বিষয়স্রষ্টার (কনটেন্ট ক্রিয়েটার) দল! কেউ বানাচ্ছেন লম্বা ভিডিয়ো। কারও আবার পছন্দ রিল্স। কী নেই তাতে! অর্থনীতি, প্রতিরক্ষা বা আন্তর্জাতিক সম্পর্কের মতো ভারী ভারী ইস্যুর পাশাপাশি রান্না, রূপচর্চা বা পর্যটনও জায়গা পাচ্ছে সেখানে। দিনভর সমাজমাধ্যমে দাপিয়ে বেড়াচ্ছে সেগুলি।
রিল্স বা ভিডিয়ো থেকে বিষয়স্রষ্টাদের একাংশ রোজগার করে থাকেন মোটা অর্থ। আর তাই একে কেরিয়ার হিসাবে বেছে নেওয়ার বাড়ছে প্রবণতা। এ-হেন পরিস্থিতিতে কী ভাবে সমাজমাধ্যমের জন্য রিল্স বা ভিডিয়ো তৈরি করতে হবে, তাই নিয়ে ডিগ্রি কোর্স চালু করল একটি বিশ্ববিদ্যালয়। নাম, ব্যাচেলার অফ আর্টস ইন কন্টেন ক্রিয়েশন।এই ডিগ্রি কোর্সের পাঠ্যক্রমে একাধিক বিষয় রেখেছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়। সেগুলি হল, বিষয় বা কন্টেন্ট তৈরির ধরন-ধারণ, ক্যামেরার ব্যবহার, অনুষ্ঠান উপস্থাপনের কৌশল এবং অনুগামী বাড়ানোর নিয়ম। শেষেরটির উপর ভিত্তি করে বিষয়স্রষ্টাকে অর্থ দিয়ে থাকে ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রামের মতো সমাজমাধ্যম প্ল্যাটফর্ম।
ভারতের কোনও শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্য চালু হয়নি কন্টেন ক্রিয়েশনের এই ডিগ্রি কোর্স। এটা পড়ানো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজ়োনা স্টেট বিশ্ববিদ্যালয়ে। বিশেষজ্ঞদের একাংশের দাবি, নেটপ্রভাবী এবং বিষয়স্রষ্টাদের আরও উন্নতির কথা মাথায় রেখে এর পাঠ্যসূচি তৈরি করেছে তারা।
তথ্য ও ছবি : সংগৃহীত

