বাংলায় ইতিহাস গড়ার মুখে বিজেপি, মোদির ভাষণের অপেক্ষায় দিল্লি সদর দফতরে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় :
May 04, 2026 5:55 PM IST
Narendra Modi : বাংলায় ঐতিহাসিক জয়ের মুখে দাঁড়িয়ে বিজেপি, স্বাধীনতার পর প্রথমবার এমন ফলের সম্ভাবনা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে দিল্লির সদর দপ্তরে কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদি। তীব্র গরম উপেক্ষা করে সেখানে ভিড় জমিয়েছে দলীয় কর্মী-সমর্থকরা, শোনা যাচ্ছে স্লোগান।কার্যত বাংলা জয়ের মুখে দাঁড়িয়ে বিজেপি। স্বাধীনতার পর যা প্রথম। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদি। ৬টায় তাঁর সদর দপ্তরে আসার কথা থাকলেও আরও কিছুক্ষণ পর আসবেন তিনি।নরেন্দ্র মোদির বক্তব্য শুনতে দিল্লির চড়া গরমকে উপেক্ষা করেই ভিড় বিজেপি কর্মী সমর্থকদের। দফায় দফায় উঠছে স্লোগান।পরিবর্তনের পক্ষেই রায় পশ্চিমবঙ্গের। নবান্নের কাছে উড়ল গেরুয়া পতাকা। পিছিয়ে একাধিক হেভিওয়েট মন্ত্রী। ভবানীপুরে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, নন্দীগ্রামে শুভেন্দু। সোনারপুর দক্ষিণে জয়ী বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়। কড়া নিরাপত্তার মধ্যে গণনাকেন্দ্র ছাড়লেন তৃণমূল প্রার্থী লাভলী মৈত্র। নন্দীগ্রামে এখনও এগিয়ে শুভেন্দু অধিকারী। তবে তাঁর ব্যবধান কমছে।সাখাওয়াতের সামনে তৃণমূল কর্মীরা বসেছিলেন। ছিলেন সুব্রত বক্সীও। পুলিশ তাঁদের উঠে যেতে বলে। এর কিছু পরেই এজেসি বোস রোড ধরে বিজেপি সমর্থকেরা আসতে শুরু করেন। পুলিশের সঙ্গে তর্কাতর্কির পর তৃণমূলের জমায়েতস্থলে পৌঁছে যান তাঁরা। চেয়ার ভাঙচুরের অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। সাখাওয়াত মেমোরিয়ালের সামনে বিজেপি-তৃণমূল সংঘর্ষ। ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বাড়ি থেকে বেরিয়ে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গণনাকেন্দ্রে পৌঁছোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি উত্তপ্ত। কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ছে।
তথ্য: সংগৃহীত
ছবি : AI

