Mamata Banerjee: ‘এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়’, কলকাতা হাইকোর্টে সওয়াল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Share This Post

14 May 2026, 5:19PM (IST)

Mamata Banerjee in High Court as Lawyer: কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবী হিসেবে সওয়াল। জানালেন, এটা পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ নয়।

কলকাতা: নির্বাচনে পরাজয়ের পর নিজের পুরনো পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ভোট পরবর্তী হিংসা মামলায় কলকাতা আদালতে সওয়ালকরতে পৌঁছলেন তিনি। কালীঘাটের বাড়ি থেকে আইনজীবীর পোশাকেই বেরিয়েছিলেন। হাইকোর্টে ঢোকার আগে গায়ে গলিয়ে নেন কোট। এর পর সটান প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে পৌঁছে যান। সেখানে তৃণমূল কর্মীদের উপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর নিয়ে সওয়াল করেন তিনি।

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর ছেলে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে উত্তরপাড়ার পরাজিত তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা ভোট পরবর্তী হিংসা মামলায় এদিন আদালতে সওয়াল করতে পৌঁছন মমতা। সেখানে আইনজীবী হিসেবেই সওয়াল করেন মমতা। কল্যাণের পর মমতা সওয়াল করতে ওঠেন। হামলা, বাড়ি থেকে বের করে দেওয়া, তাঁকেও আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন মমতা। কলকাতায় বুলডোজার চালানোরও তীব্র বিরোধিতা করেন তিনি।

তথ্য ও ছবি : সংগৃহীত

Share This Post

Subscribe To Our Newsletter

Get updates and learn from the best

More To Explore

Do You Want To express your thoughts

drop us a line and keep in touch

Search