Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
FDA-র তরফে জানানো হয়েছে, ১০ জুলাই থেকে ১১ অগাস্ট ২০২৬ পর্যন্ত বিশেষ পরিদর্শন অভিযান চালানো হয়। সেই পরিদর্শনেই একাধিক ফুড সেফটি ও হাইজিন সংক্রান্ত গাফিলতি ধরা পড়ে।
রিসাইটাল স্ফেরিকাল ডট ওআরজি ডিজিটাল ডেস্ক : খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি নিয়ে বড় পদক্ষেপ মহারাষ্ট্রের Food and Drug Administration (FDA)-এর। হাইজিন ও ফুড সেফটি সংক্রান্ত একাধিক নিয়ম ভাঙার অভিযোগে মুম্বইয়ের Domino’s Pizza-র তিনটি আউটলেটের ব্যবসায়িক লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। এছাড়াও মহারাষ্ট্রের সাতারা জেলার করাডের মালকাপুরে Domino’s-এর আরও একটি আউটলেটের লাইসেন্সও বাতিলের পথে পদক্ষেপ নেওয়া হয়েছে।
মহারাষ্ট্র FDA-র এই অভিযানে Domino’s-এর পাশাপাশি Sapphire Foods India Ltd.-এর করাডের একটি আউটলেটের লাইসেন্সও সাসপেন্ড করা হয়েছে। ওই সংস্থা ভারতে KFC, Pizza Hut এবং Taco Bell-এর মতো জনপ্রিয় ফাস্ট-ফুড চেন পরিচালনা করে। সেখানে নিরামিষ ও আমিষ পিৎজা তৈরির ক্ষেত্রে আলাদা ওভেন এবং যথাযথ segregation না থাকা, পিৎজা বেক করার প্যান আলাদা না রাখা এবং সস ও টপিংসের প্যাকেজিংয়ে প্যাকিং ও expiry date সংক্রান্ত তথ্যের ঘাটতি ধরা পড়েছে।
উল্লেখ্য, এই পদক্ষেপটি Domino’s-এর গোটা ব্যবসা বা দেশের সমস্ত আউটলেটের বিরুদ্ধে নয়। নির্দিষ্ট পরিদর্শনে খাদ্য নিরাপত্তা ও হাইজিন সংক্রান্ত নিয়মভঙ্গ ধরা পড়ায় মহারাষ্ট্রের নির্দিষ্ট চারটি Domino’s আউটলেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তথ্য ও ছবি : সংগৃহীত

