Uncategorized Archives - RecitalSpherical

কলকাতায় স্ট্রিট ফ্যাশন শো
বেশ সাদামাটা অথচ মনকাড়া এক স্ট্রিট ফ্যাশন শো অনুষ্ঠিত হল দক্ষিণ কলকাতার এক ক্যাফেতে। আউট অফ দ্য বক্স কোম্পানির জুয়েলারি এবং এক উল্লেখযোগ্য কোম্পানির ড্রেসের সহায়তায় জুম টি ও গ্রাফি ক্যাফেতে বেশ সুন্দরভাবে পরিবেশিত হল এই ফ্যাশন শো এডি রিসাভ এর পরিচালনায়।

“My mother my sisters are not safe. But our society is changing now. People are changing now. Barrier গুলো ভেঙে ভেঙে সবাই বেরিয়ে আসছে। And most of the time as an career option modelling is perfect for men, not for women. Proper education is now important.”

—AD RISHABH

সন্ধ্যে সাতটা, বালিগঞ্জ ৪৯এ মহানির্বান রোডে ৯ই জানুয়ারি ২০২১ এ, সুসজ্জিত ক্যাফের সামনে পরিবেশিত হয়েছিল এই ফ্যাশন শো। সেই সন্ধেই ক্যাফেটি যেভাবে সেজে উঠেছিল তা সত্যিই অতুলনীয়। এই সাজসজ্জার সাথে বিভিন্ন মডেলদের বিভিন্ন সাজে সেজে ওঠা এক অন্য মাত্রা এনে দিয়েছিল ফ্যাশান শো তে। তারা ভুলে যাননি বর্তমান পরিস্থিতির কথা। করোনাকালের কথা মাথায় রেখে কয়েকজন মডেল মাস্ক ফ্যাশন এর মধ্যে নিয়ে আসার ট্রেন্ড বজায় রেখেছিল। সব মিলিয়ে বেশ সফলতার সঙ্গে অনুষ্ঠিত হয় ফ্যাশান শো টি।

এরপর কিছু প্রশ্ন উত্তর পর্বের মুখোমুখি হয়েছিল recital spherical ম্যাগাজিন।

প্রশ্ন(১): “হটাৎ স্ট্রিট ফ্যাশন শো’ ই কেন?”

উত্তর: “পুরোপুরিভাবে স্ট্রীট ফ্যাশন শো এটাকে বলা যায়না। আসলে এই পরিকল্পনাটা আমার হঠাৎই মাথায় এসেছিল যখন…..(একটু থেমে)অনেকেই হয়তো শুনেছেন যায় আমার আগের এক্সিবিশন টা সেটা কলকাতাতেই হয়েছিল যার থিম ছিল ‘বাংলার মুখ’। That’s a series actually, we all know that last year was so pathetic for us. আর সেটা আমরা যখন সার্ভাইভ করতে পেরেছি, তো এরপর আমরা কি করতে পারি! We can create something new for…. For our new generation for our self as well। কেন কি মাঝেমধ্যে আমাদের নিজেদের কেউ একটু মোটিভেটেড রাখতে হয় আর নিজেদেরকে একটু বুষ্ট আপ করতেই হয় and that’s all about how you built yourself to be a kind person, what we are supposed to think for contribution। কন্ট্রিবিউশন বলতে আমি শুধুমাত্র টাকা পয়সার কথা বলছি না, যথাযথভাবে এডুকেশন, প্রপার কালচারাল অ্যাকটিভিটি। এগুলো আমাদের জন্য খুব দরকার আমাদের সমাজের জন্য দরকার। আর আমরা তো এখনো স্ট্রাগলার মাত্র, হ্যাঁ স্মল আর্টিস্ট বলা যেতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করতে পারি! আমরা সকলে এক জায়গায় জড়ো হয়ে নিজেদের মতো করে আমাদের কালচার বা আর আর্টস কে এক্সিকিউট করতে পারি সেটা সেলিব্রেট করতে পারি। That’s it. And that’s the idea comes from (মুচকি হেসে)”…

প্রশ্ন(২): “আমাদের সমাজে এখনও মডেলিং ক্যারিয়ার কে ভালো চোখে নেওয়া হয় না অথবা অনেকেই হয়তো করতে চায় কিন্তু বাড়ি থেকে সাপোর্ট পায় না।– সেই বিষয়ে কি বলতে চান?”

উত্তর: “(একটু হেসে) সেটা তো আমার মনে হয় ইন্ডিয়াতে কোন কিছুই ভাল ভাবে নেওয়া হয় না, আউট অফ দা বক্স কিছু হয়ে গেলেই সেটা মেনে নেওয়াটা একটা সমস্যা আমাদের দেশের।

আর বাড়ির সাপোর্টের কথা বলতে গেলে আমি যা বুঝতে পেরেছি, আমি এটা পরিষ্কার বলতে পারি….(ইতস্তত বোধ করে) ব্যাপারটা বলা ঠিক কিনা জানিনা, তবে দেখো স্পষ্ট কথা our mothers and sisters are not safe at least here।আমাদের সমাজের জন্য তাহলে কিছু বলার থাকে না। এর জন্য এডুকেসান টা খুবই জরুরী। আজ যদি আমরা এম্পাওয়ার্মেন্ট এর কথা বলি তাহলে, আমার মনে হয় আমার মা একজন বড় উদাহরণ। ছোট থেকে মাকে দেখেছি, বুঝেছি, লড়াই করাটাও শিখেছি। তো আমার মনে হয় এই যেকোনো কোনো কিছুকে মেনে নেওয়াটাই আমাদের সমস্যা”।

প্রশ্ন(৩): “আচ্ছা আপনাদের এই ইন্ডাস্ট্রিতে (মডেলিং) আসার সঠিক পর্যায় অনেকেই তো জানেনা– তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান?”

উত্তর: “I think there are lots of good agencies in Bombay and Delhi but in Calcutta it’s such a…… I am sorry to say but in Calcutta there is no hope for modelling career।সাময়িকভাবে হয়তো তুমি কোন কমার্শিয়াল প্রজেক্ট করার সুযোগ পেয়ে যাবে কিন্তু পার্মানেন্ট ভাবে এখানে কোন ভালো সুবিধা বা ব্যবস্থা নেই। নরমালি এখানে তুমি বাকি ছেলেদের জামা কাপড় দেখলে হয়তো বুঝতে পারবে যে they are not so fashionable and they don’t even understand about their own culture as well। আজ আমাদের বাঙ্গালীদের কালচার এ ধুতি-পাঞ্জাবি পড়া আমরা কমবেশি ভুলেই গেছি। So fashion revolution is very important here।

আয় আর্থিক দিক দিয়েও নিজেদেরকে দাঁড় করানো টাও খুব ইম্পর্টেন্ট। তো সেটা নিয়েও লড়াই চলছে। আমার মনে হয়(একটু হেসে) রাজ্য সরকার বা আমাদের সরকার নিশ্চয়ই কিছু ভাবছেন এ বিষয়”।

প্রশ্ন(৪): “শো–এর জন্য এই ক্যাফে টাই কেন বেছে নিলেন”?

উত্তর: “এই ক্যাফেটা আমরা পছন্দ করেছি কারণ জায়গাটা সত্যিই খুব সুন্দর আর ইন্টারেস্টিং। I like the urban places where we can put pictures apart from academy, apart from any big gallery। পয়সাও ডিমান্ড করে আর আমরা এখনো স্ট্রাগলার’স, আমাদের পক্ষে এখনই এতটা ব্যয় করা সম্ভব নয়। আর এখানে আমরা যে কজন কাজ করেছি সবই আমার বন্ধুদের সাথে কোলাবোরেট করে। যেমন শঙ্খ(ক্যাফে ওনার), অভিক(মুল আয়োজক), অঞ্জন (জুয়েলারি ডিজাইনার) ওরা সবাই আমার বন্ধু। ওদের সবার সাহায্য ছাড়া এটা সম্ভব ছিল না”।

প্রশ্ন(৫): “এর পরের শো‘এর পরিকল্পনা কিছু করেছেন কি?”

উত্তর: “হ্যাঁ এরপরই ১৬ তারিখে আমাদের আরেকটা প্রোগ্রাম আছে, যদিও সেটা ফটোগ্রাফি এক্সিবিশন কিন্তু সেখানেও আমার কিছু অন্যরকমভাবে ফ্যাশন শো করার ইচ্ছা আছে। খুব ইচ্ছা আছে।( হেসে বললেন) I want to do something interesting, more interesting”।

The post কলকাতায় স্ট্রিট ফ্যাশন শো appeared first on RecitalSpherical.

বলিউড বিখ্যাত ‘মাস্টারজি’
তিনি বিখ্যাত হয়ে আছেন ‘তেজাব’ সিনেমার ‘এক দো তিন’ গানের কোরিওগ্রাফির জন্য। আবার শ্রীদেবীর ‘হওয়াই হওয়াই’ গানের কোরিওগ্রাফির জন্য খ্যাতি অর্জন করেছেন।

তিনি বলিউডের ‘মাস্টারজি’, বিখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান। যার আসল নাম ছিল নির্মলা নাগপালা। ৭১ বছর বয়সী এই প্রবীণ কোরিওগ্রাফার হৃদরোগে আক্রান্ত হয়ে ৩রা জুলাই ২০২০ তে মারা যান।  ১৯৪৮ সালে জন্ম নেন সরোজ খান।  বয়স যখন মাত্র তিন তখন থেকেই মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন নাচকে। পঞ্চাশের দশক থেকে তিনি ব্যাক আপ নৃত্যশিল্পী হিসাবে তার কর্মজীবন শুরু করেন। তারপর বিভিন্ন চড়াই উতরাই এর মধ্যে দিয়েই ১৯৭৮ সালে ‘গীতা মেরা সীতা’ ছবিতে একক নৃত্য পরিচলনা করলে, তার সামনে খুলে যায় নিজের নাচ নিয়ে এগিয়ে যাওয়ার রাস্তা। এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি।

‘জব উই মেট’, ‘দেবদাস’ ও তামিল ছবি ‘শৃঙ্গার’ এই তিনটি ছবি সরোজ খানকে তিনবার জাতীয় পুরস্কারে সন্মানিত করেছে। তার প্রাপ্তির ঝুলিতে এছাড়াও রয়েছে আটটি সেরা কোরিওগ্রাফারের পুরষ্কার, আমেরিকান কোরিওগ্রাফার পুরষ্কার ও নন্দী পুরষ্কার।

জাতীয় পুরষ্কার প্রাপ্ত এই বিখ্যাত কোরিওগ্রাফারের বলিউডে যাত্রা শুরু হয় ‘নজরানা’ চলচ্চিত্রে শিশু শিল্পী শ্যামা হিসাবে। নৃত্য পরিচালক বি সোনলালের তত্ত্বাবধানে তিনি কোরিওগ্রাফির কাজ শুরু করেন। তাঁর কোরিওগ্রাফির জীবনে তিনি ২০০০ এর বেশী গানের কোরিওগ্রাফি করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য কিছু কোরিওগ্রাফি হল ‘থানেদের’ ছবির ‘তাম্মা তাম্মা লোগে’, ‘বেটা’র ‘ধক ধক করনে লাগা’ প্রমুখ। ‘চাঁদনী’, ‘নাগিনা’ ছবির নৃত্য পরিচালনা তাকে পরিচিতি এনে দিয়েছে।

তার প্রিয় দুই অভিনেত্রী ছিলেন মাধুরী দিক্ষীত ও শ্রীদেবী কপুর। কখনও ‘হাওয়াই হাওয়াই’ গানের কোরিওগ্রাফিতে শ্রীদেবীর নাচে মানুষ তাকে চিনতে শুরু করেছিল। আবার কখনো ‘দেবদাস’ ছবির  ‘দোলা রে দোলা’ গানে তার কোরিওগ্রাফিতে মাধুরী ও ঐশ্বর্যর নাচ তাকে জাতীয় পুরস্কারে সন্মানিত করেছে।

ব্যাক্তিগত জীবনে সরোজ খান মাত্র ১৩ বছর বয়সে তার ৪১ বছর বয়সি মাস্টারজি বি সোহেনলালকে বিবাহ করেন। যদিও তখন তিনি জানতেন না তার মাস্টারজি বিবাহিত এবং চার সন্তানের পিতা। ফলে বিবাহ জনিত বিভিন্ন সমস্যা দেখা দিলে সরোজ খানের তার মাস্টারজি বা স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হয় যায়। পরে অবশ্য তিনি ব্যাবসায়ী রোশান খানকে বিবাহ করেন।

সরোজ খান কোরিওগ্রাফির জগতে তার বিভিন্ন নতুন ড্যান্স মুভমেন্ট উপহার দিয়ে গেছেন। তিনি বহু নৃত্য অনুগামীদের অনুপ্রেরণা ছিলেন। মাধুরী দীক্ষিত যার বলিউডে জনপ্রিয়তা শুধুমাত্র অভিনয়ের জন্যই নয়, যিনি পরিচিত হয়ে আছেন একজন বিখ্যাত নৃত্যশিল্পী হিসাবেও। তিনিও বহুবার বলেছেন, ‘আমি মাস্টারিজির থেকে শুধু নাচ নয়, নাচের সময় বিভিন্ন মুখভঙ্গিমাও শিখেছি।’ শুধু মাধুরী দীক্ষিত, শ্রীদেবী নয় তিনি আলিয়া ভট্ট, কঙ্গনা রানাউত, শিল্পা শেঠি কুন্দ্রা, কারিনা কাপুর খান, ঐশ্বর্য রায় বচ্চন প্রমুখ বলিউড অভিনেত্রীদের সরোজ খান নাচের জগতে জনপ্রিয় করে তুলেছিলেন। তিনি কোরিওগ্রাফার হিসাবে বলিউডে শেষ কাজ কলঙ্ক চলচ্চিত্রে করে গেছেন। এখানেই তার জীবন যাত্রা শেষ হলে। তিনি দেশবাসীর মনে সর্বদা বলিউড বিখ্যাত মাস্টারজি হয়ে বেচেঁ থাকবেন।

শারায়া পাল
জন্ম ১৫ই ডিসেম্বর, ২০০১
পশ্চিমবঙ্গের, উত্তর ২৪ পরগনার অধিবাসী।
বর্তমানে বিদ্যাসাগর কলেজের সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী।

The post বলিউড বিখ্যাত ‘মাস্টারজি’ appeared first on RecitalSpherical.

শতবর্ষে সত্যজিৎ (চতুর্থ পর্ব)
সত্যজিৎ এর শিল্পীসত্ত্বা নিয়ে আলোচনার কোনো শেষ নেই।গ্রন্থচিত্রণে তাঁর অবদান অভূতপূর্ব ও বৈপ্লবিক।সেই একই সঙ্গে তাঁর অন্য শিল্পচর্চার ক্ষেত্রও সমান গুরুত্বপূর্ণ।প্রতিকৃতি শিল্পী হিসাবে তাঁর করা অসংখ্য প্রতিকৃতি, অধিকাংশই ম্যাগাজিন কিংবা বই-এ ছাপার জন্য অবশ্যই খুব গুরুত্বপূর্ণ সংগ্রহ। চ্যাপলিন,ব্র্যান্ডো,রবীন্দ্রনাথ,সুকুমার,নন্দলালের মতো অনেকের প্রচুর প্রতিকৃতি এঁকেছেন। অক্ষরশিল্প বা ক্যালিগ্রাফিকে সত্যজিৎ ব্যবহার করেছিলেন নিজের মতো করে।বইয়ের প্রচ্ছদে ব্যবহৃত সেই সব লেখাঙ্কন অনুপ্রাণিত করে এখনকার প্রজন্মের প্রচ্ছদ শিল্পীদের।এমনকি ক্যালিগ্রাফির জাদু দেখা যায় তাঁর সিনেমার পোস্টারেও। সেটা ‘গুপী গাইন’ হোক অথবা ‘দেবী’। সব ক্ষেত্রেই নিজ নিজ পরিচয় রেখেছেন তিনি। ‘অরণ্যের দিনরাত্রি’র পোস্টারে সাদা কালো শালবনের দৃশ্য সত্যিই আশ্চর্য। কল্পনাশক্তি ছিল তাঁর সব থেকে বড়ো ক্ষমতা। আধুনিক প্রযুক্তির সাহায্য ছাড়াই তিনি এসব করে দেখিয়েছিলেন। সত্যজিৎ পুত্র সন্দীপ রায় স্মৃতিচারণায় বলেছেন,সত্যজিৎ নিজে ছবি রিলিজের আগে পোস্টার তদারকি করতে যেতেন,বলে দিতেন কোথায় ভুল। ‘চারুলতা’ র সময় প্রযোজক রিলিজের আগে পোস্টার করে দিতে বলায় তিনি পোস্টারে কালি দিয়ে এঁকে দিয়েছিলেন মাধবী মুখোপাধ্যায়ের মুখ। ‘সোনার কেল্লা’র যোধপুর সার্কিট হাউজে ডাঃ হাজরার টেলিগ্রামে ভারতীয় ডাকের স্ট্যাম্প না থাকায় নিজেই কালো কলম দিয়ে এঁকেছিলেন সেটা। সেটের ডিজাইন,অভিনেতাদের পোশাক,মেক আপ সমস্তটা নিজেই করতেন।বিজয়া রায় লিখেছেন, তারা দুজন নিউমার্কেট থেকে কাপড় কিনে আনতেন সিনেমার আগে আর সেই দিয়ে তৈরী হতো অভিনেতাদের জামাকাপড়। ‘জয় বাবা ফেলুনাথ’-র দুর্গা প্রতিমা সত্যজিৎ নিজেই রঙ করেছিলেন। শিল্পী আসতে দেরী হওয়ায় নিজে রঙ তুলি নিয়ে নেমে পড়েছিলেন মূর্তির সাজের জন্য।এই ছবির টাইটেল কার্ডেও তাঁর শিল্পীকীর্তির ছোঁয়াও পাওয়া যায়। বেনারসে বাড়ীর দেওয়ালে নিজে হাতে লিখেছিলেন টাইটেল।ছবিও তুলেছিলেন,কিন্তু সন্দীপ রায়ের হাতে ঘাট থেকে কেনা বেনারসের ম্যাপ দেখে প্ল্যান বদলে ফেলেন।এইরকম বিবিধ কার্যে পারদর্শী সত্যজিৎ রায় একাধারে ছিলেন দক্ষ সাহিত্যিক।তাঁর সাহিত্যকীর্তি বর্তমানেও শিশু সাহিত্যে শ্রেষ্ঠ স্থান অর্জন করে। চল্লিশ বছর বয়সে প্রথম কলম ধরেন,তাও আবার সন্দেশ পত্রিকার জন্য এবং সেই থেকেই তাঁর খ্যাতি। তাঁর জন্ম শতবর্ষে আজও ম্লান হয়নি। নক্ষত্রমন্ডিত আকাশে উজ্জ্বল চাঁদের মতো প্রকট।

( ক্রমশঃ )

The post শতবর্ষে সত্যজিৎ (চতুর্থ পর্ব) appeared first on RecitalSpherical.

শতবর্ষে সত্যজিৎ (দ্বিতীয় পর্ব)
[ পরবর্তী অংশ ]

আলোচনা প্রসঙ্গে ‘গুপী গাইন ও বাঘা বাইন’ নামটা আসে,এই বছর সেই ছবির অর্ধশতবর্ষপূর্তি।সেই উপলক্ষ্যে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৯-এ এই ছবি বিশেষভাবে দেখানো হয়।ভারতীয় সিনেমার  জগতে ‘গুগাবাবা’ একটি  যুগান্তকারী সৃষ্টি। উপেন্দ্রকিশোর রচিত এই গল্পটি সত্যজিৎ রায় ঠাকুরদার জন্ম শতবর্ষেই করতে চেয়েছিলেন ১৯৬৩ তে।কিন্তু কোনো কারণে সেটা হয় ১৯৬৮ তে এবং প্রকাশিত হয় ১৯৬৯ এর মে মাসে।এই ছবির মূল বিষয়ে প্রধানত শান্তির বাণী প্রচারিত হয়েছে বলে মনে হলেও আদৌতে সেটা নয় বলেই পরিচালক স্বয়ং দাবী করেছেন।১৯৮৮তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,”ছোটোদের জন্য ছবি বাংলায় প্রায় হয় না বললেই চলে,সেই অভাব দূর করার ইচ্ছে আমার মনে অনেকদিন ধরেই উঁকি দিচ্ছিলো।তাছাড়া আমার নিজের ত্রয়োদশ বর্ষীয় পুত্র সন্দীপও এই ছবি করার একটা কারণ।এখন অবধি ওর উপযোগী কোনো ছবি আমি করিনি। আমি যখন ছবিটি করি তখন আমার মনে তেমন কোনো ধারণা ছিলো না। আমি কেবল মজাদার একটি গল্প বলতে চেয়েছিলাম।”

যে মানুষটি বড়ো হয়ে উঠেছিলেন নির্বাক চলচ্চিত্রের যুগে,তিনিই পরবর্তীকালে ভারতের প্রথম মিউজিক্যাল ছবি তৈরী করলেন। ভারী আশ্চর্য সেই ঘটনা। তাঁর প্রথম দিকের ছবিতে ভারতের তাবড় তিনজন সঙ্গীতকার সঙ্গীত পরিচালনা করেন-পন্ডিত রবিশঙ্কর,ওস্তাদ বিলায়েত খান ও ওস্তাদ আলি আকবর খান।এখানে দেখা যায় তিনজনই বাঙালী শিল্পী।এক্ষেত্রেও সত্যজিৎ রায় ভারতীয় উচ্চাঙ্গসঙ্গীতের ধারায় কোথাও বাংলার সত্ত্বাকে হারাতে পারেননি।তাই ‘তিনকন্যা’ থেকে নিজেই সঙ্গীত পরিচালনা করেন। ‘দেবী’ ছবির জন্য গীতরচনা করেন।শ্যামাসঙ্গীত ‘ মা মা বলে আর ডাকবো না’,তবে সুর ছিল রামপ্রসাদী।এই নিয়ে সত্যজিৎ রায়ের মা সুপ্রভা যথেষ্ট আপত্তি করেছিলেন,ছেলে ব্রাহ্ম হয়ে শ্যামাসঙ্গীত লিখেছিল বলে। সেই সত্যজিৎ রায় সঙ্গীত পরিচালক জীবনের প্রথম ধাপেই গুপী গাইনের মতো অসামান্য এক সঙ্গীত সৃষ্টি করেন। এই ছবির প্রত্যেকটি গান নিজস্বতা বজায় রাখে। এই ছবিটির প্রতিটি বিষয়ই নিজস্বতা তৈরী করতে সক্ষম।সেই গান আসলে কল্পনা জগতের গান,কিন্তু সেগুলো যদি বাস্তব হতো কি ভালোই না হতো। বাংলার লোকসুর থেকে নিখুঁত দক্ষতার সাথে বাছাই করে তৈরী করেছিলেন সেই সব সুর। তাই বলে এই না যে ছবির প্রয়োজনে অন্যসুর ব্যবহার করেন নি,নিশ্চয়ই করেছেন। ভূতের দলের নাচের দৃশ্য তার শ্রেষ্ঠ উদাহরণ। তবে ভূতের রাজা যেমন বাংলাদেশের ভুতের রাজা এবং সে যখন বর দিয়েছে তখন তাদের গানে বাংলার সুর থাকাটাই সবচাইতে স্বাভাবিক।‘দেখো রে নয়ন মেলে’ যেভাবে ভৈরবীর ব্যবহার করা হয়েছে,সেটা কিন্তু ‘ ভূতের রাজা দিল বর’ গানে নেই। এছাড়াও বাঘার আনকোরা গলায় মাঝে মাঝে গান,এটাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ।অনুপ ঘোষালের দক্ষ স্বরের বিপরীতে রবি ঘোষের সেই স্বর।

এমন বহুবিষয় বাদ থেকে যায়,যা নিয়ে আলোচনা করে চলে যেমন সত্যজিৎ-এর নিত্যদিনের জীবনে সব থেকে পছন্দের যেটা ছিল সেটা হলো খাওয়া। ভোজনরসিক কথাটা উপযুক্ত না হলেও যথেষ্ট ভোজনপ্রিয় ছিলেন। সেটা তাঁর করা  অনেক সিনেমা ও সাহিত্যেও বিশেষভাবে লক্ষ্যণীয়। নিঃসন্দেহে গুপীগাইন তার আদর্শ উদাহরণ।ইন্ডিয়ান,কন্টিনেন্টাল, বাঙালী কোনো খাবারেই না ছিল না তাঁর। শুটিং এর সেটে রীতিমতো আসর বসতো লাঞ্চের সময়।তবে বাড়িতে খুব সাধারণ খাওয়া সারতেন। তাঁর পুত্রবধূ ললিতা স্মৃতিচারণায় লিখেছেন,“লুচির সাথে অড়হর ডাল খেতে ভীষণ ভালোবাসতেন,…ভাতে-ভাত ! ব্রাহ্মদের বিশেষদিনে ভাতে-ভাত খেতে হতো।উনি মনে করিয়ে দিতেন।” এছাড়াও ভালোবাসতেন নলেন গুড়ের সন্দেশ। অস্কার পাওয়ার পর খেতে চেয়েছিলেন,কিন্তু সেটা আর হয়ে ওঠে নি।

(ক্রমশঃ)

The post শতবর্ষে সত্যজিৎ (দ্বিতীয় পর্ব) appeared first on RecitalSpherical.