Miscellaneous Archives - RecitalSpherical

এপিটাফ
ইদানিং,

আমার আর কিছু মনে থাকে না।

কংক্রিট মোড়া ব্যস্ত শহরের নাগপাশ কাটিয়ে এসে

অন্ধকার নিস্তব্ধ ঘরে ঢুকলে আমি ভুলে যাই

আমার দিগ্বিদিক।

আমি ভুলে যাই, আমার চারপাশে জড়িয়ে থাকা মানুষজন।

এতদিন আমার মাথার গায়ে যা কিছু খোদাই করা ছিল,

সব কিছুই এবার ধীরে ধীরে খসে পড়ছে,

জীর্ণ বাড়ির চটে যাওয়া দেওয়ালের প্রলেপের মতো।

আমি টের পাই

আমার ক্ষত বাড়ছে…

আমি লিখতে বসি।

অসহায় খাতার উপর নীরবে অক্ষর সাজায় রক্তাক্ত কলম…

কী লিখি?

কবিতা

নাকি

নিজের জীবনের এপিটাফ।

লিখেছেন :সৌমেন দাস
প্রযত্নে– শান্তিনীড়,
বিরামমন্দির পল্লী (নবগ্রাম রোড)
লাভপুর, বীরভূম
পিন– ৭৩১৩০৩
যোগাযোগ-৯৮৫১০৪২০২৪

The post এপিটাফ appeared first on RecitalSpherical.

৫ই ডিসেম্বর : বিশ্ব মৃত্তিকা দিবস
ভৌগোলিক অবস্থান অনুযায়ী পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল। তাই স্বাভাবিক রূপে জলোচ্ছ্বাসের পরিমাণে স্থলভাগের সংখ্যা কম। তবে মাটি বা মৃত্তিকা থেকে তৈরি বিশ্ব ব্রহ্মান্ড। কারণ মৃত্তিকায় যদি না থাকে তবে হবে না কোন ফসল ।কিসের ওপর নির্মাণ হবে ঘরবাড়ি ,রাস্তা? তাই মাটি বা মৃত্তিকা কে সম্মান করা উচিত। উচিত মাটি সংরক্ষন করা এমনকি মাটির প্রতি সচেতন হওয়া।

২০০২ সালের ৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক ভাবে বিশ্ব মৃত্তিকা দিবস পালন করে আসছে। পরবর্তীতে এর গুরুত্ত্ব অনুধাবন করে জাতিসংঘের সাধারন পরিষদ ২০১৩ সালের ডিসেম্বর মাসে ৫ ডিসেম্বরকে বিশ্ব মৃত্তিকা দিবস হিসেবে ঘোষণা করে। ২০১৪ সালের ৫ ডিসেম্বর প্রথমবারের মত জাতিসংঘের FAO এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সারা পৃথিবীব্যাপী ‘বিশ্ব মৃত্তিকা দিবস’ পালিত হয়।

পৃথিবীর জীববৈচিত্রের মোট ২৫% এর সরাসরি আবাসস্থল হল মৃত্তিকা। মৃত্তিকার অনুজীব কর্মকান্ড মাটির গুনাগুন এবং কৃষি উতপাদনে বিশেষ ভূমিকা পালন করে। FAO এর মতে Soil microorganism মাত্র ১% সম্পর্কে বিজ্ঞানীরা জানতে পেরেছেন অর্থাৎ অধিকাংশই এখনো অজানা। পৃথিবীর অন্যান্য দেশে এই দিবসে খুব ধুমধাম করে পালিত হয়। তবে এইবার বিশ্ব মৃত্তিকা দিবস এর প্রতিপাদ্য বিষয় হল ‘কিপ সয়েল অ্যালাইভ, প্রটেক্ট সয়েল বায়োডাইভারসিটি’ অর্থাৎ ‘মাটি বাঁচিয়ে রাখুন, মাটির জীববৈচিত্র্য রক্ষা করুন’।

প্রাকৃতিকভাবে ১ ইঞ্চি পরিমান মৃত্তিকা গঠিত হতে ৫০০-১০০০ বছর পর্যন্ত সময় লেগে যায়। তাই মাটি সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। কারণ কীটনাশকের ব্যবহার কিংবা মাটির অপব্যবহার এত মাত্রা বৃদ্ধি পেয়েছে যে, মাটির স্বাভাবিক গঠন এর রূপ হারিয়ে ফেলছে।

আমাদের দেশে প্রতি বছর প্রায় ৩% করে বনভূমি বিনাশ হচ্ছে যা ব্যাপকভাবে ভূমি ক্ষয়ের কারণ এবং বাংলা পিডিয়ার তথ্য মতে এভাবে মৃত্তিকা ক্ষয়ের পরিমান বছরে ১০২ টন/হেক্টর। এছাড়াও বাদ যায়নি পাহাড়ি অঞ্চল, বিভিন্ন পর্যায়ের জুমচাষের মাধ্যমেও ঘটাচ্ছে মাটি ক্ষয়। বিভিন্ন বনাঞ্চল গলিকে ধ্বংস করে নির্মাণ হচ্ছে বড় বড় কলকারখানা, ইতিমধ্যে গণমাধ্যম এর মাধ্যমে জানা গেছে নির্মাণ হয়েছে বিপুল পরিমাণ ইটভাঁটা। যা মাটি ক্ষয়ের প্রধান কারণ।

আমাদের দেশে মৃত্তিকা বিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞান স্কুল কলেজ পর্যায়ে এখনো সেভাবে পাঠ্য নয়। কাজেই বিশ্ব মৃত্তিকা দিবস শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়াও বিভিন্ন সংস্থার মাধ্যমে এর প্রচার করা অতি -আবশ্যক। অন্য দিকে বিচার বিবেচনা করলে দেখা যায়, আগত প্রজন্ম মাটির অবদান সম্পর্কে জ্ঞানবদ্ধ নয়। তারা বাহ্যিকভাবে মাটির গুরুত্ব জানলেও তার ব্যবহার সম্পর্কে সচেতন নয়। তাই পাঠ্যবিষয়ে মৃত্তিকার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকলে হয়তো আগামী প্রজন্ম মাটি ক্ষয়ের মতো ভুল সিদ্ধান্ত নেবে না। পাঠক্রমের মধ্যে তার অবদান সম্পর্কিত বিস্তারিত আলোচনা রাখা জরুরি।

বিগত কয়েক বছরের ঝড়- ঝাপটা, জলোচ্ছ্বাসের কারণে মাটি সংরক্ষণ ও ধারণ ক্ষমতা হ্রাস পেয়েছে। কমেছে মাটির গুণগত মান।সরকারি অনুমোদন এর সাথে জোর কদমে লাগা উচিত মাটি সংরক্ষণের কাজে। কারণ মাটি সংরক্ষণ না হলে ভেঙে যেতে পারে খাদ্য শৃঙ্খল  হারিয়ে যেতে পারে জীব শৃঙ্খলের সামঞ্জস্যতা।

লেখক : রাখী সাঁফুই(নিউ আলিপুর কলেজে জার্নালিসম্  ; মাস কমিউনিকেশনের ছাত্রী ও রিসাইটাল স্ফেরিকালে ইন্টার্ন)(২০২১ ইন্টার্নশিপ প্রোগ্রাম)

The post ৫ই ডিসেম্বর : বিশ্ব মৃত্তিকা দিবস appeared first on RecitalSpherical.

লিওনের যৌন কর্মীদের চার্চ দখল
২ জুন ১৯৭৫ সালে ফ্রান্সের লিও শহরে এগ্লিস সেন্স নেই জিয়ার  চার্চে  সকাল থেকেই দখল নিল ১০০ উপর যৌনকর্মী।ঝুলিয়ে দিয়েছিল লম্বা ব্যানার, যাতে লেখা ছিল :

“আমাদের ছেলেমেয়েরা তাদের মায়েদের জেলে রাখতে চায় না”।

সেই সময়  ফ্রান্সে বেশ্যাবৃত্তি অপরাধ না হলেও প্রকাশ্যে খদ্দের ধরা আইনত অপরাধ ছিল।এই আইনকে হাতিয়ার করে  প্রায়শই যৌনকর্মীদের হেনস্থা করা হতো। পুলিশি নির্যাতন লেগেই থাকত। এই পরিস্থিতিতে উল্লাহ নামের এক যৌনকর্মীর নেতৃত্বে  এই অভূতপূর্ব ঘটনা যৌনকর্মীদের তাদের কাজের পরিসরে অধিকারের দাবিতে তারা বিক্ষোভ করে। তারা জানিয়ে দেন তাদের দশজন সহকর্মীর বিরুদ্ধে  সমস্ত মামলা তুলে না নেওয়া পর্যন্ত  তারা এখান থেকে নড়বে না। বহু নারীবাদী ও কুয়্যার সংগঠন  তাদের সমর্থনে  দাঁড়ান। তাদের সমর্থন আসে স্থানীয় মানুষদের থেকেও। গির্জায় পুলিশ ডেকে এই অবস্থান তুলে দিতে রাজি হন না। ফলে অবস্থান বিক্ষোভ চলতেই থাকে। লিয়ন শহরের এই বিক্ষোভের  কথা ছড়িয়ে পড়তেই বিভিন্ন শহরে যৌনকর্মীরা রাস্তায় নামেন। একই সাথে প্রায় অনেক যৌনকর্মী স্ট্রাইকে যান। তারা দাবি তোলেন যতক্ষণ না এই অমানবিক পরিস্থিতি বদলাচ্ছে  তারা কেউ  কাজে ফিরবে না।

লেখক পরিচিতি :  নাফিসা
বিদ্যাসাগরের কলেজের ছাত্রী
বিষয় : জার্নালিসম্ ও মাস কমিউনিকেশন

The post লিওনের যৌন কর্মীদের চার্চ দখল appeared first on RecitalSpherical.

খুনসুটি_
“ এই দুটো বড়ো বড়ো ছেলে মেয়ে হয়েছিস, যা একটু এই বাজার গুলো এনে দে কেউ, দিয়ে উদ্ধার কর আমাকে “-  মা এর এই হুংকার শুনেই চুপচাপ পড়তে বসে গেছি আমি। আবহাওয়া ভালোই গরম মনে হচ্ছে। এখন পড়তে বসে যাওয়াই সবথেকে safe.

– কিরে মোটা,চল বাজার যাই একসাথে।

– তুই নিজে যা, দেখছিস না পড়ছি আমি?

– বাব্বা !! এটা বিশ্বাস করতে হবে আমাকে?!

– যা না ভাই আজকে তুই , আমাকে ছেড়ে দে আজকে।

– মোটা রে মোটা, বাজার চলনা নাটা..

– আমি নাটা !!!?

– তা নয়ত কি?

– ধুর যা তো, বড্ড জ্বালাস তুই!

– বেশ করি। গোটা পৃথিবী খুঁজেও তুই এরকম জ্বালানোর লোক পাবিনা।

– আমার চাইওনা।

– চাই চাই।তুই বুঝতে পারিসনা। আয় না একটু গাল টিপি..

– আমি বলবো মাকে তোর পরীক্ষার কম নম্বর আমাকে দিয়ে সই করিয়ে নিয়ে যেতিস?

– ঠিক আছে এরকম তো? বেশ যা আমিও বলবো,তোর লেদুস প্রেমিকের সাথে তুই কলেজ থেকে ঘুরতে যাস।

– তোর মত বাঁদর ভাই জীবনে দেখিনি আমি!

– সামনেই আছি,দেখে নে।

– উফ মাআআআআ….

– বাজার যাবিনা তো নাকি?

– যাচ্ছি😒

সৌভিক দাস
মহারাজা মনিন্দ্র চন্দ্র কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র _

The post খুনসুটি_ appeared first on RecitalSpherical.

সেই রাতে_
ফোনটা বেজে উঠতেই চমকে ঘুম ভেংগে উঠে বসলো রোহান। ফোনের স্ক্রিনে সুমিতের নামটা দেখে,একটু অবাকই হলো রোহান। রাত প্রায় 3টে বাজে,এত রাতে সুমিত কেন ফোন করছে?ফোন টা ধরতেই রোহান শুনতে পেলো,থতমত খাওয়া গলায় সুমিত বলছে,”ভাই,ভাই আমাকে বাঁচা,রঞ্জন ফিরে এসেছে, ও আমাকে ছাড়..ছাড়বে না ভাই,তুই প্লিজ তাড়া- তাড়াতাড়ি আয় ভাই…।“

একটানা কথা গুলো বলেই,ফোনটা কেটে গেলো। রোহান কী করবে বুঝতে না পেরে কিছুক্ষন থম মেরে বসে রইলো । রঞ্জন ফিরে এসেছে?কিন্তু তা কীকরে সম্ভব?গতবছর ওরা যখন সিকিম ট্যুরে গেছিল,সেবারই তো একটা এক্সিডেন্ট এ…!!! পাহাড় থেকে প্রায় 300 ফুট নিচে যখন রঞ্জনের রক্তাক্ত ছিন্নবিচ্ছিন্ন দেহ টা পেয়েছিল ওরা,তখন আর করার কিছুই ছিল না।

কিন্তু তাহলে এখন সুমিত এসব কি বললো?রঞ্জন ফিরে এসেছে!!না না, তা কীকরে সম্ভব??ধুস!! আর – আর যদি সত্যি সত্যিই ফিরে এসে থাকে?তাহলে? ও কী পুলিশ সঙ্গে নিয়ে…।

আর ভাবতে পারে না রোহান। কোনরকমে জামা প্যান্ট পরেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে রোহান। গাড়িতে এসি চলছে,তবুও কেমন যেন ঘামে ভিজে যাচ্ছে রোহান।  হঠাৎ লুকিং গ্লাসে চোখ পড়তেই চমকে উঠলো ও!!একি??এটা কীকরে সম্ভব?পিছনের সিটে বসে আছে রঞ্জন!!সারা মুখ রক্তে ভিজে,সারা জামা প্যান্ট রক্তে ভেসে যাচ্ছে।চমকে উঠে রোহান পিছনে ঘুরতেই দেখলো,জায়গাটা খালি। পকেট থেকে রুমাল বের করে মুখ মুছে আবার গাড়ি স্টার্ট করল রোহান।কিছুক্ষন পর হঠাৎ পিছন থেকে শব্দ এলো –

-কীরে? ভয় পেলি বুঝি?

ঠাণ্ডা হিমশীতল গলার স্বর। চমকে আবার রোহান পিছনে ঘুরতে যাবে,এমন সময় আবার সেই গলা ভেসে উঠলো। যে অবস্থায় আমায় ছেড়ে গেছিলি,পিছনে তাকাস না,সহ্য করতে পারবি না হয়তো!!রোহান কাঠের পুতুলের মতো স্টিয়ারিং এ হাত রেখে বসে রইলো। পিছনে ঘুরবার সাহস আর হলো না,ওদিকে না তাকিয়েই রোহান বললো,

-কিন্তু ভাই,তুই এখানে কি-কীকরে?..মানে,তুই তো সেবার পাহাড় থেকে পড়ে..

কথা শেষ হয়না রোহানের,পিছন থেকে আওয়াজ আসে,

– পড়ে গিয়ে? নাকি ফেলে দিয়ে..?

– এই মানে.. এসব-এসব কী বলছিস ভাই আবোল তাবোল..

হাসার চেষ্টা করে রোহান। কিন্তু ব্যাক সিট থেকে আসা তীক্ষ্ণ গম্ভীর কিন্তু শান্ত কণ্ঠস্বরের কাছে রোহানের হাসিটা,ফিকে শোনায়।রোহান বলে উঠলো,

– দেখ ভাই,সিকিমে যা হয়েছিল সেটা তে- সেটাতে আমি জড়িত ছিলাম না ভাই..আমায় সুমিত ভয় দেখিয়েছিল,বলেছিল,আমি যদি ওকে সাহায্য না করি,তবে ও সানায়ার বাড়িতে আমার আর সানায়ার সম্পর্কের কথা জানাজানি করে দেবে। তুই তো জানিস ভাই,ওর বাড়িতে কিছুতেই আমাকে মেনে নেবে না…

– ব্যাস? শুধুমাত্র এই একটা কারণের জন্য…? আমরা না বন্ধু ছিলাম..? ভাই ডেকেছিলাম তোকে? তার প্রতিদান এভাবে দিলি?

রঞ্জনের গলার তীক্ষ্ণতায় ক্ষোভ স্পষ্ট। রোহান কেমন যেন ঘোরের মধ্যে তলিয়ে যাচ্ছে,জড়ানো গলায় বলল,

– ভাই বিশ্বাস কর, আ- আমি চাইনি, সত্যিই বলছি..

– ছাড় ভাই,তোর সত্যি মিথ্যে তে,এখন আর কিছুই যায় আসেনা,তোদের কে এর ফল ভুগতে হবে..প্রথমে সুমিত,তারপর…

হঠাৎ এক তীব্র আলোর ছটায় আর হর্নের শব্দে সম্বিত ফিরলো রোহানের। সামনে চেয়ে দেখলো একটা ট্রাক,অতিকায় দানবের মত এসে…

থতমত খেয়ে খাটের উপর উঠে বসলো রোহান। স্বপ্ন?হ্যাঁ,স্বপ্নই বটে। সদ্য ওঠা সূর্যের আলো জানলা দিয়ে এসে খাটের ওপর পায়ের কাছে এসে পড়ছে। হাত দিয়ে ঘাম মুছে উঠে পড়ল রোহান বিছানা ছেড়ে।

আধ ঘণ্টা পর ফ্রেশ হয়ে এসে ফোনটা হাতে নিতেই, আরেকবারের জন্য চমকে উঠলো সে। রাত আড়াইটা নাগাদ আসা একটা মিসড কল এর নোটিফিকেশন দেখাচ্ছে মোবাইলের স্ক্রিনে। সুমিতের নম্বর। কাপাকাপা হাতে রোহান ডায়াল করলো নাম্বার টা…বেশ কয়েকবার রিং হলো,কিন্তু কেউ রিসিভ করল না। এবার ভয়ের বদলে রোহানের রাগ হলো একটু। কি অপদার্থ ছেলে রে বাবা! মাঝরাতে ফোন করলো!!আর এখন ফোন ধরছে না??গায়ে একটা জামা গলিয়ে রোহান গাড়ি নিয়ে বেরোলো। সুমিতের বাড়ির সামনে হালকা ভিড় দেখে,গাড়িটা সাইডে পার্ক করে,হেঁটে এগিয়ে গেলো ভিড়টার দিকে। ওকে দেখেই কান্নায় ভেঙে পড়লেন সুমিতের মা,

-দেখ না বাবা.. ছে- ছেলেটা কাল রাতে তোর বাড়ি যাবে বলে বেরোলো,আর রাস্তায় একটা ট্রাকের সাথে একসিডেন্টে…

কাঁদতে কাঁদতে কতকিছু বলে চলেছেন মহিলা,একটা কিচ্ছু রোহানের কানে পৌঁছল না,ওর মাথার মধ্যে বাজছে গম্ভীর কিন্তু তীক্ষ্ণ এক কণ্ঠস্বর…

-এখন আর কিছুতেই কিছু যায় আসেনা..তোদের কে এর ফল ভুগতে হবে,প্রথমে সুমিত,তারপর…

তারপর কি?তারমানে কি রোহান কেও সুমিতের মত….।

সৌভিক দাস।
মহারাজা মনিন্দ্র চন্দ্র কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

The post সেই রাতে_ appeared first on RecitalSpherical.

মুক্তি
-লাস্ট টেবিলে কী কী  নিল রে?

-আটটা রুটি,ডিম তড়কা দু প্লেট।

-আর কজন আছে?

-আরেকটা পার্টি এলো এই।

-নাহিদ কোথায় ?

-বাইরে।

-ঠিক আছে, ঠিক করে হিসাব মিটিয়ে বন্ধ করিস।

-আচ্ছা ।

পাশের রাস্তা দিয়ে অনুকূলের চলে যাওয়ার দিকে চেয়ে রইলো  গনেশ। গনেশ মাঝি, তের  বছর বয়েস।   ক্লাস  সেভেনেএ পড়ার বয়স হলেও ফাইভ পাশ।  বাড়ি  বীরভুমের  লাভপুরে। যদিও বাড়ি নয়, গ্রামের নয়ন হালদারের বাড়িতে ভাড়া থাকতো।  মা মারা গেছে গনেশ হওয়ার পরেই, বাবা দীনেশ বলতো গনেশকে নাকি মা মিনতির মতই দেখতে। তা বাপটাও খুন হলো পার্টির ঝামেলায়। তখন গনেশ দশ, শিবু চৌদ্দ  । নয়ন হালদারই তখন  গনেশকে কাজে লাগায় এই অনুকুলের ধাবায় আর দাদা শিবুকে কলকাতায় একটা কারখানায় লাগিয়ে দেয় । অনুকুলের ধাবাটা হাইরোডের ধারে,। তারাপীঠের যাত্রী-লড়ি ড্রাইভার, সব মিলিয়ে ভিড় লেগেই আছে। গনেশ বাসন ধোয়ার কাজ করে।   রাতে দোকানেই সে ঘুমায়, আগে নাহিদ ঘুমাতো সাথে, এখন ওর চাচার বাড়ি চলে যায়।  একাই শুতে হয় গনেশকে। এখানে কাজ করতে তার ভালো লাগেনা তার।  একে দোকানের হারভাঙ্গা খাটনি, তার ওপর অনুকূল কাকার  মুখঝামটা । সর্বক্ষণ  তো লেগেই আছে, তার সাথে ভুলচুক হলে গায়ে হাত তোলে কখনো। নাহিদদাও আড়ালে গাল পাড়ে অনুকূলকাকাকে, বলে দুনম্বরী বিজনেস আছে।  এদিকে দাদা শিবুটাও হয়েছে তেমনি। খুব একটা আসেও না এদিকে।  কতবার বলেছে গনেশ, ওকে কলকাতায় নিয়ে যেতে, একসাথে কাজ করবে।  খালি বলে ‘বড় হ নিয়ে যাবো ’। দোকান বন্ধ করে কাজ মিটিয়ে এইসব ভাবতে ভাবতেই চোখ বুজে আসে গনেশের।

টালির চালে খুট করে আওয়াজে ঘুম ভেঙ্গে গেল গনেশের। আজকাল কি হয়েছে কে জানে, তার বড্ড ভয় লাগে। সব দোষ নাহিদদার,নাহিদদা বলেছে রাতে নাকি জিন পরীরা নেমে আসে, তাদের অনেকেই নাকি বাচ্চাদের ধরে  নিয়ে যায়।  হাত পা সিঁটিয়ে যায় পেটের ভেতর।  খালি মনে হয় কারা যেন ঘুরে বেড়াচ্ছে ধাবার চারপাশে ।  দেয়াল বেয়ে উঠছে, টালির চালে হাঁটছে, আবার নেমে আসছে, পেছনে অশত্থগাছটার ডাল বেয়ে।  কুঁকড়ে যায় সে । একবার গনেশ সাহস করে মাঝরাতে বেড়িয়েছিল দোকানের চাবি খুলে, সেদিন পূর্নিমা ছিল ।  গ্রামের মাসুদ চাচার দোকানের সবচেয়ে বড় চাঁদিয়াল ঘুড়িটার মত ইয়া একখানা চাঁদ উঠেছিল।  সামনের হাইওয়ের রাস্তাটা, ওপারের দীঘিটা ধোয়া অ্যালুমিনিয়াম প্লেটের মত চকচক করছিল।  নাহিদদাকে বলায় বলেছিল এরকম ভরা চাঁদের  রাতেই নাকি জিন-পরীরা নেমে আসে, ভাগ্যিস তার কিছু হয়নি।

খটাস করে দরজায় আরেকটা শব্দে  এবার রীতিমত ভয় পেল গনেশ, ঠিক শুনলো না মনের  ভুল ঠাওর করতে পারলো না।  সন্ধ্যেবেলায় অনুকূলকাকা বলছিল আজ নাকি কী একটা পূর্নিমা ।  হয়তো ওরা নেমে এসেছে, নিঃশ্বাসের শব্দ পড়ছে দরজায় । আর থাকতে পারলো না গনেশ, অন্ধকারে হাতড়ে গিয়ে লাইটটা জ্বালালো। সেপ্টেম্বর  মাস, ছোট ফ্যানটা চলছে, তাও ঘামছে গনেশ। বাইরে বেড়োনোর প্রশ্নই নেই।  বরং ভয় লাগছে ওরা ভেতরে  না চলে আসে । এখানে থাকলে সে ভয়েই মরে যাবে, এদিকে রাতে আলো অকারণে  জ্বলেছে শুনলে অনুকূলকাকা হাতপাখাটা দিয়েই মারতে শুরু করবে! গলার কাছে একদলা কান্না উঠে আসে তার। হঠাৎ গনেশের মনে পড়লো, নাহিদদা বলেছিল অনেক জিন নাকি ভালো হয়,পূর্নিমার রাতে  মানুষ যা চায় দেয়।  আচ্ছা আজ তো পূর্নিমা , আজ  দাদাকে চিঠি লিখলে কেমন হয়! যদি জিন পরীরা শোনে! দাদা নিয়ে যায় কলকাতায় !   ফোন করার উপায় নেই, দাদার ফোন থাকলেও ওর নেই, আর দাদার নম্বরও জানেনা।  বরং চিঠি লেখা ভালো,  ফাইভে সে শিখেছিল স্কুলে  ।  হিেবের টেবিলে একটা পুরোনো খাতা ছিল, পেছনের পাতাটা খুব সাবধানে ছিঁড়লো,অনুকূলকাকা জানলে ছাল তুলে দেবে!ড্রয়ারে একটা পেন ছিল, সেটা নিয়ে চৌকির ওপর গিয়ে লিখতে শুরু করলো।  ওপরে বাঁদিকে  যাকে পাঠাতে হবে নাম লিখতে হয় দেখেছে। প্রথমে লিখলো ‘দাদা’।  ধুর দাদা কারোর নাম হয় নাকি! কেটে লিখলো ‘শিবনাথ মাঝি’ , দাদার ভালোনাম। আবার লিখতে শুরু করলো সে,“দাদা, তুই কেমন আছিস?  জানুয়ারির পরে আর তো এলিইই না। আমি ভালো নেই”।  থেমে কিছুক্ষণ ভাবলো কী লিখবে।  আবার শুরু করলো “অনুকূল কাকা হারামী লোক।  নাহিদদা বলে, বলে নাকি কিসব ফোর টুয়েন্টি বিজনেস আছে”।  লিখে কেটে দেবে ভাবলো গনেশ, তারপর ভাবলো “না থাক”। আবার শুরু করলো সে “খুউব মুখখারাপ জানিস, গায়ে হাত তোলে ।  ওদিন একজন ধাবায় মাল খেয়ে দুটো গ্লাস ভাঙ্গলো, আমায় থালা দিয়ে মারলো, নাহিদদাকেও বাজে কথা বলে।  ওও বলছে ছেড়ে দেবে”। এবার ভাবলো জিনেদের কথা লিখবে।  “আমাদের এখানে জিন আছে জানিস, রাতে একা ঘুমাতে ভয় লাগে, আমি ভালো নেই রে দাদা।  আমাকে নিয়ে যাবি কলকাতা? আমি পারছি না রে এখানে থাকতে। নাহিদ দা বলেছে , কলকাতায় জিন নেই । বেশী ভিড়ে থাকে না ওরা ” ।  লেখা থামালো গনেশ । শেষে লিখলো নিজের নাম ‘গনেশ মাঝি’। আবার মনে পড়লো দাদার ঠিকানাটা লিখতে হবে, কিন্তু পুরো ঠিকানা জানা নেই।  তাও যেটুকু মনে আছে লিখলো সে, “১২/৩ মুক্তারাম বাবু রোড, কলকাতা”।  কাল নাহিদদা কে বলতে হবে চিঠি টা ফেলে আসতে , পোস্ট অফিস কাছেই ।  নাহ সে নিজেই যাবে ।  অনুকূলকাকা জানতে  পারলে  সর্বনাশ । সব গুছিয়ে চিঠিটা পকেটে রেখে ঘুমোতে গেল সে।  রাত শেষের দিকে।

যখন গনেশ ঘুমাতে গেল তখন উত্তর কলকাতার  একটা পাড়াও  ঘুমাচ্ছে অঘোরে। শহরটা এই সময়ে  সবচেয়ে বেশী তন্দ্রাচ্ছন্ন থাকে।  কেবল একটা বাড়িতে আলো জ্বলছে। ডাইনিং রুমে একমুখ আতঙ্ক নিয়ে বসে আছে শিবু। সামনে মাঝবয়সী ভদ্রমহিলা । শিবু চুপ করে থাকায় তিনিই মুখ খুললেন।

-পুলিশের বাড়ি চুড়ি করতে ঢুকেছিল !

-জানতাম না।

-বাড়ি কোথায়?

-লাভপুর, নওপাড়া গ্রাম।

-এখানে কোথায় থাকো ?

-মুক্তারাম বাবু স্ট্রিট।

-কি করো ?

– তারের কারখানায় কাজ।

-চুরি করো কেন তাহলে ?

– মাইনে দেয়না ঠিকমতো , বোনাসও দেয়নি ।  ভাই জামা চেয়েছিলো ।

-পড়াশুনো কতদূর  ?

-সিক্স ক্লাস অবধি পড়েছি।

-তারপর?

-বাবা মারা গেল।

-ও! আর কে আছে বাড়িতে?

-ভাই।  ওখানেই ধাবায় কাজ করে।

-আমার এখানে থাকবে ?

-কেন ?

-কেন মানে ! চুরি করতে ভালো লাগে ? কাজ করাবো না । একটা স্কুল চালাই , সেখানে পড়বে আর হেল্প করবে আমায় ।

-না , কিন্ত অচেনা ….

-তোমার কারখানার মালিক তো চেনা , মাইনে দিত ?  কারখানায় কাজ করতে হবে না, চুরি করতে হবে না।

-ভাই আছে।

-বাবাহ। ভাইয়ের ব্যবস্থাও করছো। ঠিক আছে নিয়ে আসবে তাকে , সেও থাকবে।

মাথা নাড়লো শিবু।

-শরবৎ খাবে ?

মাথা নাড়লো শিবু।  মহিলা ঘর থেকে বেড়িয়ে   গেলেন।

ঘরের মধ্যে চুপ করে বসেছিল শিবু। বুঝতে পারছেনা ঠিক করলো না ভুল। তবে মনে হচ্ছে চামার রাজীবদার তারের কারখানায় কাজ করার চেয়ে ভালো। আর ভাইটারও ব্যবস্থা হবে। তার অনেকক্ষণ    ধরে মনে হচ্ছিল মহিলাকে কোথায় যেন দেখেছে সে।  দেওয়ালে রাখা একটা ছবিতে চোখ আটকালো তার।  মহিলার একটু কম বয়সের ছবি।  সমুদ্রের ধারে,সাথে  দুটো  বাচ্চা । দুজনেই খুব হাসছে। আর তার পাশেই বাচ্চাদুটোর একটা করে একটু  বড়বেলার ছবি আর তাতে মালা পরানো ।  বুকটা ধক করে উঠলো শিবুর। এবার তাঁর মনে পড়লো ভদ্রমহিলাকে অনেকটা তাদের মায়ের মতো দেখতে!!

(অ্যান্টন চেকভের Vanka গল্প থেকে অনুপ্রানিত )

লেখক পরিচিতি : সোমনাথ ঘোষ
(পেশায় শিক্ষক )

The post মুক্তি appeared first on RecitalSpherical.

মা
রাস্তায় বড্ড যানজট। গাড়ি চালানো আজকাল প্রায় অসম্ভব হয়ে উঠেছে একপ্রকার। এখন বেরিয়েই যখন পড়েছি, তখন আর ফেরার উপায় নেই। তাই অগত্যা যানজটে আটকে হর্নের ক্যাঁচ ক্যাঁচ শব্দ শুনছি। হঠাৎ কাঁচের জানালায় টোকা পড়লো। দেখি শাড়ি পরা পুরুষালি চেহারার এক সমকামী মানুষ,কপালে গোল লাল টিপ,চোখে সুন্দর করে লাগানো কাজল, কিছু টাকা চাইছিল সে আমার কাছে। দেরি না করে ১০০ টাকা দিয়ে বললাম, “কিছু খেয়ে নিও”। দেখলাম বড্ড খুশি হয়ে চলে গেলো সে পাশের গলি দিয়ে। খুশি লাগছিল নিজের খুব তাকে হাসতে দেখে। এরপর আবার আমার রোজকার জীবনে আমি ব্যাস্ত হয়ে পড়েছিলাম।

কয়েক সপ্তাহ পরের কথা। রাস্তার ধারের চায়ের দোকান টায় দাড়িয়ে মনের সুখে চা পানে ব্যস্ত ছিলাম। হঠাৎ চোখ চলে গেল সামনের স্কুলের গেটে। সেদিনের সেই ভীষণ জ্যামের মধ্যে দেখা হওয়া সেই মানুষটি। একটা বাচ্ছা মেয়ের হাত ধরে স্কুল থেকে বাড়ির দিকে যাচ্ছিল।আগ্রহ হলো খুব বিষয় টা জানার। পিছু পিছু বাড়ি অবধি গিয়ে আর থাকতে না পেরে ডাকলাম –

– শুনছেন?

– আরে আপনি, কেমন আছেন?

– এইতো ভালোই। মেয়েটি আপনার?

– হ্যাঁ। মা নাম বলো তো নিজের আঙ্কেল কে।

বাচ্চা মেয়ে টি বলে উঠলো,

“আমার নাম শ্রুতি। এটা হলো আমার মাম্মাম। জানো আঙ্কেল, আগের বাড়ি থেকে আসার সময় বন্ধুদের জন্য মন খারাপ হতো খুব। কিন্তু মাম্মাম খুব ভালো। আমাকে কত পুতুল কিনে দিয়েছে। কত নতুন নতুন জামা, এখন আমি স্কুলেও যাই জানো? কত ভালো ভালো টিফিন বানিয়ে দে য় আমাকে মাম্মাম।  আমি আমার মাম্মামকে খুব খুব ভালোবাসি।“

আমি হালকা হেসে ওনাকে বললাম ,

– কি নাম আপনার?

– শান্তা

– বাহ্। খুব ভালো লাগলো জানেন। আপনারা এরকম ভাবে কাজ করেন জেনে খুব ভালো লাগলো।

– আসলে দোষ টা আপনার নয়,আমাদের এই সমাজ আসলে বড্ড গরীব, মানুষিকতার দিক দিয়ে।তারা সবকিছুকেই বাহ্যিক দিক দিয়ে বিচার করে। সেটার ভিতরে কি আছে ভাবনা তারা, শুধু বাইরের গড়ন,রংচং,পোশাক আশাক, এসব দেখেই একটা মানুষকে judge করে ফেলে। তারা জীবনে উঠে যতবার দাঁড়াতে গেছে,এই গরীব সমাজ তাকে বারবার পিছনে টেনে ফেলতে চেয়েছে।আমরাও মানুষ,আমাদেরও মাতৃত্ব বোধ কাজ করে,আমরাও ভালোবাসতে জানি,স্নেহ করতে জানি এগুলো খুব ই অদ্ভুত ব্যাপার তাদের কাছে।

– ঠিকই বলেছেন। আমি চেষ্টা করবো নিজের সাধ্য মতো নিজেকে এই গরীবি ভাব থেকে সরিয়ে আনার।কখনো কোনো প্রয়োজন হলে নিঃসংকোচে বলবেন,আমার ফোন নম্বর দিয়ে রাখলাম আপনাকে। ভালো থাকবেন

(সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত)

The post মা appeared first on RecitalSpherical.

দেবতা
রাত তখন প্রায় পৌনে দশটা।বাবার কাশির ওষুধটা শেষ হয়ে যাওয়ায়,রমানাথ বাবু অগত্যা বের হলেন কাফ সিরাপ টা আনতে। বাবা রতিকান্ত বাবু একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। বর্তমানে তিনি অবসর প্রাপ্ত । পেনশন এর কটা টাকা, আর ছেলে রমানাথ বাবুর পোস্ট অফিসের পিয়ন এর চাকরির ওই কটা টাকায়,সংসার চালিয়ে ওঠা যখন এক রকম দায় হয়ে পড়েছে,তখনই রমাকান্ত বাবুর এমন মারণ অসুখ ধরলো।রমানাথ বাবুর বাড়িতে বৃদ্ধ বাবা,মা,স্ত্রী ও বছর দশের এক ছেলে নিয়ে সংসার।বলা বাহুল্য,একেবারেই অভাবের সংসার।সংসারের খরচ,ছেলের পড়াশোনার খরচ এসব নিয়ে কিভাবে তিনি চালাবেন,এই সব ভাবতে ভাবতেই হঠাৎ এরই মধ্যে একদিন রতিকান্ত বাবুর রোগটা বাড়াবাড়ি পর্যায়ে উঠলো।অক্সিজেনের মাত্রা কমতে শুরু করলো রক্তে হঠাৎই।ডাক্তার বললেন,বাড়িতে সব সময় অতিরিক্ত অক্সিজেন সিলিন্ডার এর ব্যবস্থা রাখতে হবে। যে বাড়িতে নুন আনতে পান্তা ফুরায়,সেখানে নাকি বাড়তি অক্সিজেন সিলিন্ডার এর ব্যবস্থা!!কিন্তু বাবাকেও যে বাঁচাতে হবে!! এসব সাতপাঁচ ভাবতে ভাবতে রমানাথ  পৌঁছলেন ওষুধের দোকানে।প্রয়োজনীয় ওষুধ আর কাফ সিরাপ এর শিশি টা নিয়ে,পকেটে থাকা শেষ একশো টাকার নোট টাও দিয়ে দিলেন।এর পর কিভাবে কী করবেন এসব নিয়ে ভাবতে ভাবতে অন্যমনস্ক ভাবে হাঁটতে হাঁটতে  হঠাৎই তার সাথে ধাক্কা লাগল একটি বছর চব্বিশের ছেলের। ফোনে বেশ উত্তেজিত ভাবে কথা বলতে বলতে যেতে গিয়ে হয়তো ছেলেটি খেয়াল করেনি রমানাথ বাবুকে।ধাক্কা লেগে রমানাথ বাবুর হাত থেকে ওষুধের প্যাকেট টা পড়ে যেতেই, কাচের শিশি ভাঙার মৃদু আওয়াজে চমকে উঠলেন দুজনেই।চরম হতাশায় সেখানেই বসে পড়লেন রমানাথ বাবু।এবার তিনি কী করবেন?ডুকরে কেঁদে উঠলেন তিনি।রাস্তার মাঝেই বসে নিজের কপাল চাপরাচ্ছিলেন,এমন সময় সেই আগন্তুক ছেলেটি তার কাছে এসে বললে…

মাপ করবেন কাকাবাবু।আসলে কিছু মেডিক্যাল ইমারজেন্সি নিয়ে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে গেছিলাম।

অতঃপর রমানাথ বাবুর হাতের প্লাস্টিকের দিকে চেয়ে ছেলেটি বললো,

এ বাবা,কাকাবাবু,আপনার ওষুধের শিশিটা তো ভেঙে গেছে,আসুন আসুন,আমি নতুন ওষুধ এর ব্যবস্থা করছি।

সেই ছেলেটিই রমানাথ বাবু কে প্রায় একরকম জোর করেই নিয়ে চললো।ওষুধ গুলো নতুন করে কিনে দিয়ে ওষুধের ব্যাগ টা রমানাথ বাবুর হাতে দিতেই রমানাথ বাবু বললেন,

ইয়ে মানে,আমার কাছে তো টাকা…

আরে ধুর!!টাকা কে চাইছে কাকাবাবু আপনার থেকে?আপনাদের কে সাহায্য করাই তো আমাদের কাজ।চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিই।

রমানাথ বাবু আর কিছু বললেন না।চুপ করে হাঁটতে থাকলেন।পথে যেতে যেতে ছেলেটির সাথে নানা কথা বার্তায় রতিকান্ত বাবুর অসুস্থতার কথা জানিয়ে ফেললেন।ছেলেটি সব শুনলো,কিছু বললো না।

বাড়ি ফিরে ওষুধগুলো স্ত্রীর হাতে দিয়ে রমানাথ বাবু গেলেন হাত মুখ ধুতে। যাঃ এটা কি করলেন তিনি?যে ছেলেটি এত সাহায্য করলেন,তাকে ধন্যবাদ দেওয়া তো দূর,তিনি তার নামটুকু জানতে চাইলেন না?একটা খারাপ লাগা ঘিরে ধরলো তাকে।রাতের খাবার খেয়ে শুয়ে পড়লেন।

কাকাবাবু?কাকাবাবু?শুনছেন??বাড়িতে আছেন?

পরের দিন সকালে পরিচিত এক গলার স্বরে ঘুম ভেঙে গেল রমানাথ বাবুর।তাড়াতাড়ি করে উঠে তিনি দরজা খুলে বাইরে এসে দেখলেন,কালকের সেই ছেলেটি।সঙ্গে আরও দুটি লোক,তাদের কাধে দুটি অক্সিজেন সিলিন্ডার!!অবাক হয়ে তাকিয়ে রইলেন রমানাথ বাবু ছেলেটির দিকে।ছেলেটি রমানাথ বাবুর ভাব বুঝতে পেরে হালকা হাসি মুখে বললো,

কাল আপনার কাছে মেসোমশাই এর কথা শুনে,সারারাত ঘুমোতে পারিনি কাকাবাবু।তাই সক্কাল সক্কাল হাজির হলাম।

হ্যাঁ কিন্তু বাবা…

নাহ কাকাবাবু,এসবের বিনিময়ে কোনো টাকা পয়সা লাগবে না।বরং একটু আশীর্বাদ করবেন,যেন এভাবেই মানুষের পাশে থেকে তাদের সাহায্য করতে পারি…

রমানাথ বাবু ছেলেটির মাথায় হাত রেখে বললেন,

বেঁচে থাকো বাবা…

ছেলেটি হাসি মুখে রমানাথ বাবুকে প্রণাম করে বেরিয়েই যাচ্ছিল,রমানাথ বাবু জিজ্ঞেস করলাম,

আচ্ছা বাবা,তোমার নামটা তো বললে না?

ছেলেটি হাসিমুখে বললো,

দেবতাংশু লাহিড়ী।

বলেই বেরিয়ে গেল ছেলেটি।রমানাথ বাবু মনে মনে বললেন,সত্যিই,দেবতার অংশই বটে…।।

সৌভিক দাস
মহারাজা মনিন্দ্র চন্দ্র কলেজ এর সাংবাদিকতা ও
গণজ্ঞাপন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।।

The post দেবতা appeared first on RecitalSpherical.

জাহাজের চিরকুট
কোনদিন ছুঁয়ে দেখিনি তোমায় ।
আমাদের না হওয়া ভালবাসা হয়তো পথ হারিয়েছে দক্ষিণ চীন সাগরের কুয়াশায়।

তবে নাবিকের দল কবে আর হাল ছাড়ে ?
ভাঙ্গা নোঙর
ভাঙ্গা পাঁজর
ভাঙ্গা কম্পাস ।
শীতল সাগর
ভয়ের প্রহর
তবু, শুকতারা অবকাশ ।

ভাসতে ভাসতে হয়তো বন্দরে তোমারই ।
হেমন্তের রাতে দুজনে করবো
তারাদের আদমশুমারী ।

নাবিকের দল আর কবে থেমে থাকে ?
হারানো দ্বীপ
হারানো ছোঁয়া
হারানো ঠোটের তিল
হিমশৈলার বিষন্নতা
তবু আশায় অন্তমিল ।

ফের তোমার শহরেই আমার ঠাই
কোন নিয়তির ছলে ।
প্রৌঢ় রোদেও চাইবো তোমায়
প্রথম আলোর কৌতুহলে ।

জানিনা …তখনও দেবে ফিরিয়ে ।
নাকি চাইলে ছুঁতে ঠোট , বলবে আড়ি ।
খালি বুকপকেটের ডায়রিতে রাখবে পাতি কলমচি।
তোমায় ভালবাসা ছাড়া বাকি সবেতেই তোমার ‘ না ‘ মানতে পারি ।

সোমনাথ ঘোষ

The post জাহাজের চিরকুট appeared first on RecitalSpherical.

Why Gandhi was killed
Godse more popularly Nathuram Godse a very well known personality who killed Gandhi. But ever thought why someone would ever want to kill the so called father of the nation?

A very prominent question that no one thinks or talk about. When the nation got independence and the country was divided into two, there were many who didn’t wanted this to happen.  Godse was one of them. But was this the only reason for someone to kill ? Certainly NO, while this was one of them butthere were many others as well. Allow me to present them here. After the partition there were minorities(mainly Hindus and sikhs) in Pakistan facing human rights issues, people being raped and killed every hour, villages getting extinct everyday and mass killings overnight. But Gandhi never took a stand and always opposed them to seek refugee in india. Rather, he protested against those who already entered crossing borders. Police were ordered lathi charge, several died and thousands were forced to leave their place overnight in Raining and chilling winter night making them homeless. Mothers, children, old’s and the young’s everyone cried but no one ever talked about them, not even now. Press emergency Act was used to silence media and many arrested those tried to speak. This was the result of Gandhi Hunger Strike on 13 Jan 1948(Popularly aamran aanshan ). . According to “Morarji Desai declaration there were around 900 such instances”. Citing mass killings of minorities and destruction of religious places in Pakistan, GOI blocked 55 crore INR that india was suppose to pay but Gandhi ji hunger strike forced Indian govt to release funds. What Pakistan couldn’t achieve through power but achieved because of Gandhi.  This angered and blew away minds of many Indians and Gandhi was heavily criticised nationwide.

In Kanpur a student named “Ganesh shankar” was lynched to death by muslims. On this Gandhi said “Everyone should lay down their life as him to promote ahimsha and hindu muslim unity”. This angered Indians worldwide and Gandhi lost many of his followers.

When the nation got independence Hyderabad was an independent state and not part of India. The condition in Hyderabad was no less then Pakistan. But whenever Indian govt tried to respond Hyderabad offensively Gandhi protested. He even declared Hyderabad congress leaders as communal citing hindu muslim unity and GOI was forced not to take actions. But after his death Hyderabad was captured and became inalienable part of india.

Godse on his last speech stated “I believe Gandhi ji worked hard and accepted many discomforts for the nation. He was the one to create awareness among Indians but he was least strong enough to accept that his law of ahimsa was not idle and failed. I respect him a lot for what he has done for the nation but hate him for every action that led to division of country”.

All these instances led many Indians angered and godse was one of them which ultimately led him to kill the father of the nation.

-By Rohan Bhalotia

The post Why Gandhi was killed appeared first on RecitalSpherical.